বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

‘বাসদ (মার্কসবাদী) এর নিন্দা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পঠিত
                                        প্রেস বিজ্ঞপ্তি
 ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের তীব্র নিন্দা জানিয়েছে ‘বাসদ (মার্কসবাদী)’
সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমঅবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, “গত ৯ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করে যুবদলের নেতাকর্মীরা। এর একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি দেখে কোন সুস্থ মানুষের পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব। আমরা অবিলম্বে ঘটনার সাথে যুক্ত সকল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের নির্মম সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ কোনভাবেই সহ্য করবে না।
গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলার একটি মসজিদে নামাজের পর ইমাম সাহেবকে মসজিদের ভেতরেই কুপিয়ে জখম করা হয়। নবী রাসুলের অবমাননা করেছেন অভিযোগে এই ঘটনা ঘটায় স্থানীয় এক যুবক। এই ধরনের ঘটনাও দিন দিন বাড়ছে। পূর্বে মাজার ভাঙা, শাতিমে রাসুল আখ্যা দিয়ে প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করা- এসকল বিষয়ে সরকার কোন পদক্ষেপ নেয়নি৷ এর ফলে এই ঘটনাগুলো বাড়ছে এবং এখন সীমা ছাড়িয়েছে।
এছাড়াও সারাদেশে খুন-জখম বেড়েছে আশঙ্কাজনক হারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সরকারের পক্ষ থেকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com