বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে  জননী প্রকল্পের এডভোকেসি সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৮৬ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।– ১৪ জুলাই/২৫ খ্রি: সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলে জননী প্রকল্পের আয়োজনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: খাদিজা বেগম এর সভাপতিত্বে অুনষ্ঠিত এই সভায়  বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা মো: শফিকুল ইসলাম,বড় দরগাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাফিয়া আক্তার শীলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কাওসার হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:  নাহিদ আল মোনতাহিন, উপজেলা সমাজসেবা  কর্মকর্তা আব্দুর রাজ্জাক , উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার মোঃ তারিকুল ইসলাম, কুমেদপুর   ইউনিয়ন পরিষদ  সচিব  মো: সৌমিক হাসান, বড়দরগাহ ইউনিয়ন পরিষদ  সচিব  শক্তি কুমার, চৈত্রকোল ইউনিয়ন পরিষদ  সচিব  মো: রফিকুল ইসলাম, মিঠিপুর ইউনিয়ন পরিষদ সচিব মো” সাজ্জাদ মিয়া।

এ ছাড়াও প্রকল্পের নানা দিক ও অগ্রগতি  নিয়ে বক্তব্য রাখেন, মোঃ আলতাফ হোসেন টেকনিক্যাল স্পেশালিষ্ট লোকাল গভারমেন্ট টি এস-টিজিসি, সেভ দা চিলড্রেন, মোঃ ময়নদ্দীন ভূইয়া, ডিসি- জননী প্রকল্প, আরডিআর এস বাংলাদেশ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, জননী প্রকল্পের জি আর এন্ড সিএন  জেসমিন আকতার, জননী প্রকল্পের সি বি হযরত আলী প্রমুখ।

এডভোকেসি সভায় পীরগঞ্জ উপজেলার গর্ভবতি মা ও শিশু স্বাস্থ্য’ রক্ষায় করনীয়, এম্বুলেন্স সেবা প্রদান, ইউনিয়ন স্বাস্থ্য ও পঃপঃ কেন্দ্রের চেয়ার-টেবিল সরবরাহ, গেট নির্মান, যাতায়াতের রাস্তা তৈরীসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহীত হয়।

সভায় ৩নং বড় দরগাহ ইউপি চেয়ারম্যান মাফিয়া আকতার তার কেন্দ্রর জন্য প্রয়োজনীয় ঔষধ ও একটি এম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।শেষে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভার কাজ শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com