বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে স্বাস্থ্যসেবায় বড় ধাক্কা: ৩টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি আজহারুল ইসলাম সাথী দিনাজ পুরের ঘোড়াঘাট উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিক ও ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে গত বছরের ৫ আগস্ট থেকে।

এক বছরেরও বেশি সময় ধরে বিনামূল্যে ওষুধের সুবিধা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ। এসব স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা সেবা দিয়ে আসেন।

সর্দি-জ্বর, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস-সহ সাধারণ রোগের ওষুধের চাহিদা বেশি থাকলেও সরকারি সরবরাহ না থাকায় স্বাস্থ্যকর্মীরা বাধ্য হচ্ছেন প্রেসক্রিপশন দিয়ে রোগীদের বাজার থেকে ওষুধ কিনে নিতে পরামর্শও দিতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী বলেন, “সরকারি ওষুধ না থাকায় রোগীরা ক্ষুব্ধ হচ্ছেন। আমরা চিকিৎসা দিচ্ছি, কিন্তু হাতে কিছু দেওয়ার না থাকায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে।” অপরদিকে, স্থানীয়দের অভিযোগ- গ্রামীণ মানুষের জন্য স্থাপিত এসব স্বাস্থ্যকেন্দ্র এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ বাজার থেকে ওষুধ কিনতে গিয়ে অতিরিক্ত খরচের বোঝা বইতে হচ্ছে। দ্রæত সরকারি ওষুধ সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলার সাধারণ মানুষ। তাদের মতে, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার, যা বন্ধ থাকা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন (মেহেদী) বলেন, কমিউনিটি ক্লিনিকে যে ওষুধ গুলো সাপলাই দেওয়া হয়, এই ওষুধ গুলো CBIC-র মাধ্যমে EDCL তিন থেকে চার মাস পরপর তারা কমিউনিটি ক্লিনিকে সরবাহ করে। এখন EDCL ওষুধ গুলো সরবাহ না করার কারণে কমিউনিটি ক্লিনিক গুলোতে ওষুধের সল্পতা দেখা দিয়েছে। তিনি আরো বলেন, অতিদ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com