বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।- রংপুর মহানগরীতে জাতীয় পার্টি (এরশাদ) ছেড়ে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন  শতাধিক নেতাকর্মী।
২৭ অক্টোবর/২৫ খ্রি: সোমবার বিকেলে নগরীর  গুপ্তপাড়াস্থ  মহানগর বিএনপির আহবায়কের ব্যক্তিগত  কার্যালয়ে মহানগর বিএনপির সামসুজ্জামান সামুর হাতে ফুলেল তোড়া দিয়ে  জাতীয় পার্টির নেতাকর্মীরা দলটি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। এ সময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু  তাদের ফুল দিয়ে  বরণ করে নেন।
যোগদানকারীরা হলেন, মেকুড়া উচ্চ বিদ্যালয়ের  সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ  সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ সভাপতি দুদা মিয়া, সহ সভাপতি আহিয়াত,সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল,  মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ার সহ শতাধিক নেতাকর্মী।  সদ্য যোগদানকারীরা বলেন, দীর্ঘদিন রংপুর বঞ্চিত ছিল। উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়ন হয় নাই। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে। এখন সময় এসেছে রংপুরের প্রকৃত উন্নয়ন বুঝে নেবার। তাই  আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অন্নপ্রাণিত হয়  বিএনপিতে যোগদান করলাম। সদর ৩ আসন বিএনপির দেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে  কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট  ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া,সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নং ওয়ার্ড  বিএনপি’র  সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন,২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম,মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু সহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদ্য যোগদানকারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com