পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে পৈতৃক ও ক্রয় সুত্রে প্রাপ্ত জমি প্রায় ৮০বছর ধরে ভোগ দখলকৃত ওই জমির জবর দখল নিতে শামীম গংয়ের নেতৃত্বে দু’দফা মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তারা উপুর্যুপরি লাঠিসোটা ,রড,কাস্তে কোদাল ও ধারালো ছুরিকাঘাতে মহিলা সহ ৫ জনকে গুরুতর জখম এবং লাউ ক্ষেত পুরো ভাংচুর করেছে।
উপজেলার চতরা ইউনিয়নের কুয়েতপুর হামিদপুর গ্রামের ন্যাংড়া ঘাটের উত্তর পাশে ঘটনাটি ঘটে।ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত মাহাবুর রহমান থানায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, কুয়েতপুর হামিদপুর গ্রামের তফশীলকৃত জমির জেএল নং২৫৭, এসএ খতিয়ান নং- ৯০ এর ১১১১ এবং ১১১২ নং দাগে ১৮ শতক জমি এবং আরএস খতিয়ান নং- ৬৫৮ এর ৫৩৪১ নং দাগে সর্বমোট ২৭ শতক জমির মালিক দাদা মৃত ময়েজ উদ্দিন ।
ওই জমি তার জ্যাঠা চাচা,চাচাতো ভাইয়েরা দীর্ঘ দিন যাবৎ ভোগদখল করে আসছেন ।উল্লেখিত দাগসহ আরো জমিগুলো জবর দখলে নিতে ওই গ্রামের শামীম মিয়া পিতাঃআব্দুর রশিদ গং দু’দফা সশস্ত্র হামলা করে।
গত ১৬ অক্টোবর সকালে শামীম গং হামলা করার ঘটনায় ক্ষতিগ্রস্ত মাহাবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে গত ১৮ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। হামলায় আহত মোঃশাহীন মিয়া(৩৮),ছকমাল হোসেন(৪৫), জয়নব বেগম(,৩৪), আল আমিন(৩৪)ও মমদেল হোসেন (৬৫)গণকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভিকটিম মোঃ শাহিন মিয়া(৩৮) গুরুত্ব মাথায় মারাত্মক ভাবে ছুরিকরাঘাত ও পীঠের নিচে কোমড়ে লাঠির আঘাতের কারনে পীরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স চিকিৎসার অবনতি হলে ৪ দিন পরে চিকিৎসকগণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। উক্ত ঘটনার এখনো কোন আসামিকে গ্রেফতার করা হয় নি । এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান থানায় মামলা হয়েছে তবে আসামি গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
Leave a Reply