বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুর বিভাগের সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

রংপুর বিভাগের সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

রংপুর, ২৯শে ফাল্গুন (১৪ই মার্চ )  তথ্যবিবরণী।-বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে রংপুর বিভাগের সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ই মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করতে এই সরকার বদ্ধপরিকর।  সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রসঙ্গে তিনি বলেন, অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কাজ। সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের পেনসন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, রংপুরের সভাপতি মোহাম্মদ এনামুল আহসান বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তিনি সরকারের সঙ্গে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রংপুর প্রেসক্লাবের প্রশাসক মো: রমিজ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর বিভাগের ২৩ জন সাংবাদিককে ১১ লক্ষ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদানের চেক এবং সাংবাদিকদের ৯৪ জন মেধাবী সন্তানকে ১৫ লক্ষ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com