পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্র কথা প্রতিনিধি এ. কে সরকার ।-পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ|
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে| এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে| তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার
পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন|
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দিনগত রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান| বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে
গেলে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান| পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের হাত পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন| তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে| স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র ˆবৈদ্যূতিক লাইনের ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়| খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে| পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়|
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানয়েছেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে| বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে| বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply