বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|-রংপুরের পীরগঞ্জে  উপজেলার  একটি কারখানায় ডাকাতির চেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , গত ২৬ মার্চ গভীর রাতে উপজেলার  বড়দরগাহ ইউনিয়নের মকিমপুর গ্রামে অবস্থিত ‘রংপুর কেমিক্যাল লিমিটেড’ কারখানায় ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা কারখানার নাইটগার্ডদের জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা দুটি পিকআপে করে পালিয়ে যায়।
এ ঘটনায় কারখানার মালিকপক্ষের প্রতিনিধি বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে পুলিশ। পরে ঢাকা জেলার সাভার ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল রানা (২৭), মো. মানিক (২৮), মো. ইব্রাহিম (২৫), মো. শফিকুল ইসলাম (২৫), মো. সাইমুন আমিন শুভ (২৬) ও মো. সোহাগ মিয়া (২২)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে।
 এছাড়া তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ফোটন পিকআপ (ছোট ট্রাক) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com