বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ব্যতিক্রম ধর্মী উদ্যাগ: নিজের হাতে রান্না করা খাবার দিয়ে রংপুরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইলিশ পান্তা উৎসব

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত

# ব্যতিক্রম ধর্মী উদ্যাগ: নিজের হাতে রান্না করা খাবার দিয়ে
রংপুরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ইলিশ পান্তা উৎসব
করলেন মহিলা দল নেত্রী আরজজিনা বেগম

রংপুর রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি সোহেল রশিদ।- বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রংপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভিন্ন আঙ্গিকে পান্তা উৎসব পালন করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর রেল স্টেশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর ও শিক্ষক আরজানা বেগম সুবিধা বঞ্চিত এসব শিশুদের সাথে নিজের হাতে রান্না করা ইলিশ পান্তা উৎসবের আয়োজন করেন। বৈশাখে ব্যতিক্রম এই উৎসবে জুম বাংলাদে স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরজানা বেগম বলেন, বিপুল উৎসব আনন্দে পহেলা বৈশাখ সহ অন্যান্য উৎসব পালন করা হলেও সমাজের ছিন্ন মূল শিশুরা এই সমস্ত উৎসবের বাহিরে থেকে যায় তাই আমি ভিন্ন রকম চিন্তা করে তাদের সাথে পান্তা উৎসব করলাম। সমাজের এই ছিন্ন মূল শিশুদের জন্য কিছু করলে আল্লাহ তায়ালাও খুশি হন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিশুবান্ধব প্রধানমন্ত্রী। তিনি শিশুদের সান্নিধ্য অনেক পছন্দ করেন। তাই আমাদেরও উচিত এই সকল শিশুদের পাশে থাকা।
এদিকে পহেলা বৈশাখে পান্তা উৎসব করতে পেরে জুম বাংলাদেশ সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলের শিক্ষকরা উচ্ছাস প্রকাশ করে বলেন – অধিকাংশ শিশু এর আগে ইলিশ মাছ খেতে পেরেছে বলে আমাদের মনে হয় না।তাই তারা ভীষণ খুশি ও আনন্দিত হয়েছে।
বাবা-মা হীন এতিম শিশু টুকটুকি,কুরবান,বেলাত বলেন , তারা এর আগে কোনোদিন পান্তা উৎসবে অংশগ্রহণ করেনি। মানুষ পালন করলেও তাদের অংশগ্রহণের সুযোগ ছিল না সেজন্য তারা অত্যন্ত আনন্দিত।
এসময় মহানগর ২৪ নং ওয়ার্ড সভানেত্রী রেহেনা বেগম, মহিলা দল নেত্রী রোমানা আক্তার, সালমা খন্দকারসহ মহিলা দলের নেতৃবৃন্দ, জুম বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com