বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে ওয়াকফ সম্পত্তি দখলের পাঁয়তারা, থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত
পীরগঞ্জে ওয়াকফ সম্পত্তি দখলের পাঁয়তারা, থানায় অভিযোগ
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জে  ওয়াকফ স্টেটের সম্পত্তি জবর দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের তালিকাভুক্ত ওই সম্পত্তির মোতোওয়াল্লী আনিছুর রহমান বাদী  হয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে , উপজেলার রাজারামপুর মৌজার তালিকাভুক্ত আহমেদ হোসেন প্রধান গং ওয়াকফ স্টেটের (ওয়াকফ এস্টেট নং- ১১৪৩৪/ রংপুর) ৫ একর ২৮ শতক জমির মোতাওয়াল্লী হিসেবে আনিছুর রহমান দায়িত্ব পালন করছেন। গত ২৯ জুলাই খয়েরবাড়ী গ্রামের মৃত. ছলিম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫৫) তার সাঙ্গপাঙ্গদের নিয়ে  উক্ত ওয়াকফ স্টেটের বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর মৌজার প্রায় ১ একর জমিতে কর্মরত শ্রমিকদের কাজে বাঁধা ওই জমি দখলের চেষ্টা করে। এ সময় তাদেরকে বাঁধা তারা ফিরে যায়। কিন্তু তারা অন্যায়ভাবে জমি দখলের জন্য চেষ্টা করলে ৩১ জুলাই ওয়াকফ স্টেটের মোতোওয়াল্লী পীরগঞ্জ থানায় ৪ জনকে বওবাদী সহ ২৫/৩০ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। এতে বিবাদীরা হলেন খয়েরবাড়ী গ্রামের নুরুল ইসলাম (৫৫), বাবনপুরের নুরুল আমিন (৪০), জাফরের পাড়ার খাজা নুর আলম (৪৩) এবং বড় রাজারামপুরের ময়নুল মিয়া (২৪)।
এ বিষয়ে মোতােওয়াল্লী আনিছুর রহমান বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com