বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনা নগর মাতৃসদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন   নির্বাহী কর্মইকর্তা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত
পীরগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনা নগর মাতৃসদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন নির্বাহী কর্মকর্তা
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় নানা অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান কেন্দ্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন।
মৃত প্রসূতি শ্রাবণী (১৯) উপজেলার প্রজাপাড়া এলাকার রিকশাচালক মতিয়ার রহমানের মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় প্রসববেদনা উঠলে তাঁর মা শিমা বেগম তাঁকে নগর মাতৃসদনে ভর্তি করেন। সেখানে প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
স্বজনদের অভিযোগ, বাড়ির কাছাকাছি হওয়ায় শ্রাবণী তাঁর মা ও খালার সঙ্গে হেঁটে নগর মাতৃসদনে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সিজারের জন্য ১০ হাজার ৫০০ টাকা নগদ পরিশোধ করা হয়। পরে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। এরপর একটি অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে রংপুরে পাঠানো হয়।
শ্রাবণীর বাবা মতিয়ার রহমান অভিযোগ করে বলেন, তাঁকে ওষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়েছিল। ফিরে এসে তিনি দেখেন, তাঁর মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তাঁর মুখ কাপড় দিয়ে ঢাকা। কী ঘটেছে, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শ্রাবণীকে মৃত ঘোষণা করেন। ওই দিনই তাঁর মরদেহ দাফন করা হয়।
মতিয়ার রহমান ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। তবে নগর মাতৃসদনের ব্যবস্থাপক ডা. মো. আহ্সানুল আবেদীন মামুন স্বজনদের অভিযোগ অস্বীকার করেছেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধের জন্য একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি।
পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন,  ওই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যু প্রসুতি শ্রাবনীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী নগর মাতৃসদন কেন্দ্রেটি ঘেরাও করে জড়িতদের শাস্তীর দাবী জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর  উপপস্থিতিতে পরিবেশ স্বাভাবিক হলে তিনি নগর মাতৃসদন  কেন্দ্রের সকল কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করেন। এতে এলাকার শানুষ খুশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com