বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুর জেলার বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল ইসলাম (২৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট)মঙ্গলবার দুপুর ১টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার বিজুল বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদুল ইসলাম দিনাজপুর সদরের বালুবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা টিন বোঝাই অপর একটি ট্রাকের বিজুল বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক রাশিদুল ইসলামের নিত হন ।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com