বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সারা দেশে সরকারের ব্যর্থতা ও ধর্ষণের বিরুদ্ধে ক্রমেই মানুষ ফুঁসে উঠছে -পীর চরমোনাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৬৮৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- সারা দেশে সরকারের ব্যর্থতা ও ধর্ষণের বিরুদ্ধে ক্রমেই মানুষ ফুঁসে উঠছে। বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। ২৩ অক্টোবর বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দেশব্যাপী জেনা-ব্যভিচার ও ধর্ষণ এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলপূর্ব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠছে।সরকার সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না । দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com