বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শহীদ রাসেল এখন দলীয় শহীদে পরিণত হয়েছেন – মেনন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৬৬০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৮ অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে রাসেল আহমেদ খান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্ভাগ্য ১৪ দলের আন্দোলনে শহীদ রাসেল এখন দলীয় শহীদে পরিণত হয়েছেন। তিনি বলেছেন ১৪ দলের আন্দোলনের ফসল রাজনৈতিক ক্ষমতা এখন দলীয় ক্ষমতায় পরিণত হয়েছে। মেনন বলেন, পত্রিকায় বিবৃতি ও দিবস পালন ছাড়া ১৪ দলের অস্তিত্ব রয়েছে কিনা এই প্রশ্ন শুধু জনগণেরই নয়, ১৪ দলের নেতা-কর্মীদেরও। বলা হয় মন্ত্রিত্ব না পাওয়ায় ১৪ দলের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বেড়েছে। তিনি বলেছেন ,১৪ দল ক্ষমতার রাজনীতির জন্য গঠন করা হয়নি। ১৪ দল গঠন করা হয়েছিল দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র গঠনের জন্য। উল্লেখ্য ২০০৬ সালের ২৮ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণতন্ত্রের সংগ্রামে জামায়াত-শিবির সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাসেল আহমেদ খান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে শহীদ রাসেল দিবস হিসেবে পালন করে ওয়ার্কার্স পার্টি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন। সভা পরিচালনা করেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলম ফজলু, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ছাত্র মৈত্রীর সভাপতি রুবেল আহমেদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com