বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সুশাসনের অভাবে দেশে খুন ধর্ষণ অনাচার-অবিচার বেড়ে গেছে – জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৮১৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২ নভেম্বর সোমাবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে নবগঠিত সাংস্কৃতিক পার্টির পরিচিতি অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আইনের শাসন ও সুশাসনের অভাবে দেশে খুন, ধর্ষণ এবং অনাচার-অবিচার বেড়ে গেছে। আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। আর সে কারণেই অপরাধ প্রবণতা বেড়ে যায়। আইনের শাসনে কিছুটা ঘাটতি আছে বলেই মানুষ নিজ হাতে আইন তুলে নিচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেছেন দেশের খুন ও ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
জি এম কাদের আরো বলেছেন, ধর্ষণের প্রতিবাদ জানাতে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এর চেয়ে লজ্জার কিছু নেই। লালমনিরহাটের বুড়িমারী এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে আশ্রয় চেয়েও বাঁচতে পারেনি সে। যদি ছেলেটি অপরাধী হয় সে জন্য দেশে আইন আছে- তাকে আইনের মুখোমুখি করা যেত। অপরাধ প্রমাণ হলে প্রচলিত আইনেই তাকে শাস্তি দেওয়া যেত। তিনি এই নির্মম ও নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. সালমা ইসলাম, এস এম ফয়সাল চিশতী, মীর আবদুস সবুর আসুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com