বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ী পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন আবু বকর প্রধান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩৭০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা জেলার পলাশবাড়ীর প্রথম পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকার মাঝি হিসাবে চূড়ান্ত ভাবে মনোনীত হলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান।

বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। সভার সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচন ২০২০ ইং রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে আবু বকর প্রধান নাম ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছেন।

এদিকে পলাশবাড়ী পৌর এলাকায় এ খবর পৌছামাত্র দলীয় নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চলতা ফিরে এসেছে তারা বলেন নেত্রীর ঘোষণা অনুযায়ী আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীগণ নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com