বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

‘যুব আইকন’ অ্যাওয়ার্ড পেলেন  তানবীর হোসেন আশরাফী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৮২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- করোনাক্রান্তিসহ দেশের সংকটময় মূহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশনের ‘যুব আইকন’ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশের শ্রেষ্ঠ সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তাদের ২০ বছরপূর্তি ও বিভাগীয় সম্মেলন ঘিরে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে নয় বিশিষ্ট ব্যক্তিকে ধ্রুবতারা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি শিল্পপতি সোলেমান শেঠি, চট্টগ্রাম

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার অন্তু কুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com