বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭৬ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের আয়োজনে রবিবার দুপুরে মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মুক্ত মঞ্চে মিলিত হয়ে সমাবেশ করে। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন,যুগ্ম সাঃ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, যুবলীগের আহবায়ক দিলিপ কুমার, স্বেচ্ছাসেবক লীগের সবুজ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলার তীব্র নিন্দা জ্ঞাপন সহ সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com