বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে  উন্মুক্ত আলোচনা সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৫ বার পঠিত
নবাবগঞ্জ ( দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-  ৬ ডিসেম্বর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার সুভ্রত প্রকাশ চক্রবর্তী।উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আবেগ আপ্লুত কান্না জড়িত ভাবে বক্তব্য  রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। তিনি তাঁর বক্তব্যে বলেন আমার বাবা মুক্তি যোদ্ধা, আরও আমি আমার বাবার কাছেই মুক্তি যুদ্ধের হৃদয় বিদারক ঘটনাগুলো শুনেছি, সেই হিসেবে আপনারা মুক্তি যোদ্ধা সবাই আমার বাবার মতো হয়ে আমাকে আপনাদের দাবী দাওয়া সহ সরকারি কর্মকান্ড সঠিকভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন। এ সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, দবিরুল ইসলা, আকরাম হোসেন, এখলাছুর রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। সভা শেষে প্রধান অতিথি বীর  মুক্তি যোদ্ধাদের মাঝে শীতের কম্বল বিতরন করেন ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com