বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে ট্রেনে কাটা মহিলার লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- পার্বতীপুরে ট্রেনে কাটা এক মহিলার লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ৷ আজ সোমবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদীবাড়ী এলাকার রেলপথ থেকে লাশ উদ্ধার করা হয়৷
জানা গেছে, পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদীবাড়ী  নামক স্হানে আনুমানিক ৩০ বছর বয়সী এক  গলা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা মহিলার লাশ দেখে এলাকার লোকজন পুলিশ কে খবর দেয়৷ খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনা স্হলে গিয়ে অাজ সোমবার দুপুরে রেলপথ থেকে মহিলার লাশ উদ্ধার করে৷ লাশ দেখে ধারনা করা হচ্ছে যে,চলন্ত কোন ট্রেনে কেটে মহিলার মৃত্যু হয়েছে৷ তার পরনে লাল পায়জামা ও গায়ে গরম কাপড় ছিল৷ তার নাম ফতেমা ৷ সে পার্বতীপুর উপজেলার বাসুপাড়া গ্রামের মাহফুজুর রহমানের কন্যা বলে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর মোঃ আব্দুস সাত্তার৷ তিনি আরো জানান, মহিলা মানসিক রোগাক্রান্ত ছিল এবং ঘটনার দিন সকালে সবার অজান্তে বাবার বাড়ী থেকে বেড়িয়ে ছিল৷

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com