বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে চেয়ারম্যান প্রার্থী ইসমেত চৌধুরীর গণসংযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৮ বার পঠিত
ঘোড়াঘাটে পালশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসমেত চৌধুরীর গণসংযোগ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার তিনি উপজেলার পালশা ইউনিয়নে গোপালপুর, ভাটশালা, বেলওয়া, বিশাইনাথপুর, পালশা, মরিচা, বিলপাড়া, ডুগডুগীহাট ও বলাহার বাজারে এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন লেখাপড়া শেষে ঢাকায় চাকুরী করেছিলাম। আমরা পারিবারিকভাবে রাজনীতির মাধ্যমে জনসেবা করে আসছি সেই পূর্ব-পাকিস্তান আমল থেকে। মহান মুক্তিযুদ্ধে আমাদের পরিবার জনগণের পাশে থেকে পাকিস্তানি হানাদার তথা রাজাকারদের ছোবল থেকে রক্ষা অগ্রণী ভূমিকা পালন করে। আমি আপনাদের সন্তান তুল্য, আবার অনেকের বন্ধুবর, আমি আপনাদের এলাকার সন্তান।
আমার বাবা দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মোঃ লুৎফর রহমান চৌধুরী ও চাচা সাবেক ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান মরহুম এ কিউ এম কাজী আনিছুর রহমান চৌধুরীর আদর্শ বুকে ধারণ করে আপনাদের পাশে থাকতে চাই।
আগামী পালশা ইউপি নির্বাচনে আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে আপনাদের যথাযথ সেবা প্রদানের সুযোগ করে দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com