বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রত্যেকটা ভাস্কর্য ভাঙাই অপরাধ – ডা. জাফরুল্লাহ চৌধুরী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৫ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- গত ১৪ ডিসেম্বর সোমাবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পেশাজীবী পরিষদের ‘শহীদ বুদ্ধিজীবী দিবস:  বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বুদ্ধিজীবী হত্যার সেই নীলনকশা এখনো শেষ হয়নি। তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশকে মেধাশূন্য করার যে পরিকল্পনা ছিল- এটা কি কেবল পাকিস্তান আর আলবদর, আলশামসের পরিকল্পনা ছিল ? নাকি এ পরিকল্পনায় অন্য কেউ যুক্ত ছিল ? তা আজ গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।ডা. জাফরুল্লাহ চৌধুরী সভায় ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে বলেন, এখন এক ব্যক্তির ভাস্কর্য ভাঙাটাই যেন অপরাধ, অন্য ভাস্কর্য ভাঙা যেন অপরাধ নয়। আমি বলব, প্রত্যেকটা ভাস্কর্য ভাঙাই অপরাধ।
এ সভায় প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের সাধারণ সম্পাদক ড.রেজা কিবরিয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ, আইনজীবী এ বি এম রফিকুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। খন্দকার মাহবুব হোসেন তার বক্তব্যে বলেছেন, আসুন সময় হয়েছে এ মুহূর্তে আজকে বাংলাদেশে গণবিপ্লব ঘটিয়ে অবৈধ সরকারকে বৈধভাবে দেশ থেকে বিতাড়িত করি। মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের কথা হলো, মানুষের অধিকার ফিরিয়ে দিন। আমরা ভোটের অধিকার চাই, আমরা কথা বলার অধিকার চাই, আমরা নিজেদের মতো করে আমাদের ভবিষ্যৎ গড়ব। আমাদের অবস্থান পরিবর্তন করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com