মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

অমর একুশের ভাষা শহীদদের দিনাজপুর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের শ্রদ্ধা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাাস্ট্রির নেতৃবৃন্দ।

অমর একুশে ফেব্রুয়ারী দিবসের প্রথম প্রহরে দিনাজপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধার্ঘ অর্পণ করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ও সহ সভাপতি জর্জিস আনাম এর নেতৃত্বে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোছাদ্দেক হুসেন, সুজা উর রব চৌধুরী, রাহবার কবির পিয়াল, জহির খাঁন, শাহ রেজাউর রহমান হিরু প্রমুখ।

এরপর দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা দিবসের দ্বিতীয় প্রহরে চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com