বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ওসমানপুরে অগ্নিকান্ড  ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।– রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুর গ্রামে গত ১২ এপ্রিল/২৪খ্রি: শুক্রবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে জনৈক লুৎফর রহমানের বাড়ির, খাট, তোষক, আসবাবপত্র, জমি জমার দলিল ,নতিপত্র, নগদ টাকা, জামা কাপড়, খাবারের চাউল পুড়ে ভষ্মিভুত হয়েছে।

বাড়িরের লোকজন জানিয়েছেন, শুক্রবার আছরের আজানের পূর্বে ওই বাড়ির   পূর্ব দিকের পশ্চিম দুয়ারী ঘরে আগুনের সুত্রপাত হয়। তার পর চারটি টিনসেড সেমি পাকা ঘরে আগুনের বিস্তার ঘটে। এতে বাড়ির, খাট, তোষক, আসবাবপত্র, জমি জমার দলিল  নতিপত্র, নগদ টাকা, জামা কাপড়, খাবারের চাউল পুড়ে ছাঁই হয়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে সম্পূর্ণভাবে আগুন নেভায়।

উপজেলা পরিষদ তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন, ৩০ কেজি চাউল ও ৬টি কম্বর দিয়েছে।

এদিকে এই অগ্নিকান্ড নিয়ে ক্ষতিগ্রস্ত লুৎফর রহমানের পরিবারের দাবী, প্রতিবেশী একটি পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে  বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে কর্মকর্তা রতন শরমা জানিয়েছেন, কিভাবে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব নয়।  তদন্ত সাপেক্ষ বলা যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com