বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাসদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি
১২/১২/২৫
ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাসদ (মার্কসবাদী)
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার কর ও দেশের নিরাপত্তা নিশ্চিত কর
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা আজ এক বিবৃতিতে বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৪ ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর উপর গুলি চালানো হয়েছে। এটি আশঙ্কার ও উদ্বেগের বিষয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর দশা সম্পর্কে আমরা বারবার বলেছি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কোন কিছু গ্রাহ্য না করে সবকিছুই ঠিক আছে বলে বারবার জনগণকে আশ্বস্ত করেছেন। তার প্রস্তুতির নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি।
এই ঘটনা নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়াবে। আমরা অবিলম্বে এই ঘটনায় দোষীদের গ্রেফতার এবং ওসমান হাদীর সুচিকিৎসার দাবি জানাচ্ছি। “
বার্তা প্রেরক
সীমা দত্ত
০১৭১২৯৮১৪২২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com