শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

করোনাকালীন রংপুরের যুবকরা এখন  ভিন্ন পেশায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৬৬ বার পঠিত

হারুন উর রশিদ সোহেল রংপুর।- রংপুরে করোনা মাহামারিতে কর্মহীন হয়ে পড়া যুবকরা এখন বেছে নিয়েছে  পেশা। আগের পেশা বদল করে ভাগ্যজয়ের স্বপ্ন দেখছে তারা।  লাভজনক হওয়ায়  মেশিনে (ইনকিউবেটর) ডিম ফুটিয়ে হাঁস মুরগি পালনে আগ্রহী হচ্ছে তারা।
জেলার বদরগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে ওই মেশিনের কারিগর রাশেদুল হক। আগে মৌসুমি ব্যবসায়ী হিসেবে নানা পণ্যের ব্যবসা করে জীবন জীবিকা চালাতেন। কিন্তু করোনার কারণে হাটবাজার ও যোগাযোগ বন্ধ হওয়ায় ওই ব্যবসার পরিসর সীমিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সে এখন ডিমফুটানোর মেশিন তৈরি করে নিজের আয়রোজগারের পথ খুঁজে পেয়েছে। হাতের নাগালে ইনকিউবেটর পাওয়ায় উপজেলার পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নে খুব দ্রুতই গড়ে ওঠেছে প্রায় শতাধিক হাঁস মুরগি পালনের খামার।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পৌরশহরের শাহাপুর এলাকায় গড়ে ওঠেছে হাঁস মুরগি পালনের দু’টি খামার। আবুল কাশেম ব্রয়লার মুরগির মাংস ব্যবসায়ী ছিলেন। করোনা ক্রান্তিকালে তার ওই ব্যবসা বন্ধ হয়ে যায়। তাই নিজ বাড়িতে একসঙ্গে ১০ হাজার ডিম ফুটানোর মেশিন বসিয়েছেন।
একই এলাকার এনামুল হক আগে থেকেই হাঁস মুরগি পালন করতেন। হাটবাজারে সে সব বিক্রি করতেন। এ ছাড়া মুরগি ব্যবসায়ীরা তার কাছে সে সব কিনে নিয়ে যেতেন। কিন্তু করোনার কারণে হাট-বাজার প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায় মন্দা চলছে তাই তিনি সম্প্রতি তিনিও নিজ বাড়িতে বসিয়েছেন এক সঙ্গে ৫ হাজার ডিম ফুটানোর মেশিন।
শুধু তাই নয়, উপজেলার রাধানগর ইউনিয়নের লালদীঘি এলাকার যুবক হাবিব, রিপন, কালুপাড়া ইউনিয়নের স্বাধীন, দামোদরপুর ইউনিয়নের আসমতপাড়ার মেনহাজুল, রামনাথপুর ইউনিয়নের ঝাকুয়াপাড়া এলাকার পীর মামুনসহ উপজেলায় আরও অন্তত ১৫ জন যুবক শুরু করেছেন এই কাজ। তারা আগে কেউ ঢাকায় চাকরি করতেন। কেউ আবার স্থানীয়ভাবে ব্যবসা করতেন। এখন করোনার প্রভাবে চাকরির চলে যাওয়ায় এবং হাটবাজারে ব্যবসার চাহিদা কমে যাওয়ায় তারা এখন নিজেরাই উদ্যোক্তা হয়ে হাঁস মুরগির ডিম ফুটানোর কাজ শুরু করেছেন।
আবুল কাশেম বলেন, লক ডাউনে আমার আগের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমার আয়ের পথও বন্ধ হয়ে যায়। তখন আমি এই কাজ শুরু করি। এটি অবশ্যই লাভজনক। তবে শ্রম দিতে হবে। যত্নশীল হতে হবে।
এনামুল হক বলেন, আমি ৫ হাজার ডিম ফুটানোর মেশিন বসিয়েছি। হাঁস, মুরগি ও কোয়েল পাখির ডিম ফুটাচ্ছি। এখানে ফুটানো হাঁসের বাচ্চা দিয়েই আমি আমার হাঁসের খামার করেছি।
জানা গেছে, এই খামারিরা ডিম ফুটানোর মেশিন সংগ্রহ করেছেন স্থানীয় যুবক রাশেদুল হকের কাছ থেকে। তার বাড়ি পৌর এলাকার শাহাপুরে। রাশেদুলের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা ইনকিউবেটর মেশিনের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে স্থানীয় উদ্যোক্তারা এসে ইনকিউবেটর মেশিন তৈরি করে নিয়ে যাচ্ছেন।
রাশেদুল হক আকন্দ বলেন, নানা ধরনের মৌসুমি কৃষিজাত ফসলের ব্যবসা করতাম আগে। করোনার জন্য তা প্রায বন্ধ হয়ে গেছে। এ ছাড়া কবুতর পালনের শখ থেকে কবুতরের ডিম সংগ্রহ এবং ডিম ফুটানোর মেশিন বানিয়েছিলেন প্রথম। তারপর কবুতরের ডিমের সঙ্গে যুক্ত হয়, হাঁস, মুরগি ও কোয়েল পাখির ডিম। এখন নিজে সফল হওয়ার পাশাপাশি তার বানানো মেশিনে ডিম ফুটিয়ে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেক যুবকের। খুব সহজে এবং কম খরচে হাঁস, মুরগি বা কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে পালন করে খামারিরা অধিক লাভবান হচ্ছে বলেও তিনি জানান।
রাশেদুল জানান, ইনকিউবেটর মেশিনে ডিম ফুটানোর ধাপ দু’টি। প্রথম ধাপের নাম ‘সেটার’ এবং অন্যটি ‘হ্যাচার’। মুরগীর ডিম থেকে বাচ্চা ফুটাতে সময় লাগে ২১ দিন। এর মধ্যে সেটারে রাখতে হয় ১৮ দিন এবং হ্যাচারে রাখতে হয় ৩ দিন। হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটাতে সময় লাগে ২৮ দিন। এটিকেও হ্যাচারে রাখতে হয় ৩ দিন আর সেটারে রাখতে হয় ২৫ দিন। কোয়েল ও কবুতরের ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে ১৭ দিন। হ্যাচারে রাখতে হয় ৩ দিন, সেটারে রাখতে হয় ১৪ দিন। সেটারে যখন ডিম থাকে, তখন মাঝে মাঝে ডিম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। মোরগের সঙ্গে ক্রস করিয়ে লেয়ার মুরগির ডিম থেকেও বাচ্চা সংগ্রহ সম্ভব বলেও জানান।
তিনি আরও জানান, হ্যাচার থেকে বাচ্চা বের করার পর ব্রুডারে প্রয়োজনীয় তাপমাত্রায় রাখতে হয় গ্রীষ্মকালে ৫ থেকে ৭ দিন, আর শীতকালে ১৫ দিন। বিশেষ করে হাঁসের বাচ্চার বয়স এক মাস না হওয়া পর্যন্ত পানিতে ছেড়ে না দেয়াই ভাল।
বদরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ওমর ফারুক বলেন, বদরগঞ্জে এই হ্যাচিংটা ছিল না। এরা সবাই বাচ্চা নিয়ে আসতো বাইরে থেকে। আগে হাতেগোনা মাত্র ১০/১২ খামার ছিল। তা করোনাকালে গত চার মাসে ক্রমাগত বাড়ছে। যেহেতু এখন ইনকিউবেটর মেশিন স্থানীয়ভাবে তৈরি হচ্ছে তাই খামারের সংখ্যা দ্রুত বাড়ছে। ইতোমধ্যে হাঁসের খামারের সংখ্যা প্রায় শতাধিক হয়ে গেছে। তাই বলা যায়, খামারে ইতিবাচক বিপ্লব শুরু হয়ে গেছে বদরগঞ্জে। বাইরে থেকে বাচ্চা নিয়ে আসতে হচ্ছে না তাই খামারিরা বেশি লাভবান হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com