বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

খাটের খবর হাটে বিক্রি!

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

খাটের খবর হাটে বিক্রি!

লৈখক- রাজু আহমেদ

মৃত্যু শোক ফিকে হয়ে যায় নষ্টামিতে! তিস্তা নিয়ে বিএনপির উদ্যোগে ভুক্তভোগীদেরবোল্ড মুভমেন্ট অনেকগুলো মিডিয়ায় গুরুত্বসহকারে জায়গা পায়নাভ্রষ্টামিতে। ষোলোটি তাজা প্রাণ পুড়ে মারা গেলো অথচ কারোরই মনে ‘আহ’ বলার বোধও উদয় হলো না! উস্তাদজী-উস্তাদজার প্রেম-পরকীয়া নাটকে বুঁদ হয়ে থাকা প্রবৃত্তির দাস-বাদীরা বিবেক হারিয়ে ফেলেছে!

তনির বিয়ে আর কেকের হাটে মানসিকতা ও মূল্যবোধ ভর্তা করে এখানে এখন মানুষ সুখ খোঁজে! অসুস্থতার বাজার সর্বগামী। রিপনমিয়ায়আবারো প্রমাণ করলো- মিডিয়া আসলে কতিপয় কাঙ্গাল মনোভাবাপন্ন অপ-সাংবাদিকতার সাংবাদিকদের দখলে! কোথাও ভালো কিচ্ছু নাই, মানে ভালোর প্রচার ও প্রসার নাই! সবকিছুতে রঙ্গ খোঁজা এবং চরিত্রের বাজে চিত্র আঁকার তুলিটা গুলতেকিনদের  দিকে ঘুরেফিরে চোখ রাখে। অথচ মিরপুরেজ্বলসে যাওয়া হালি চারেক সস্তা জীবন আমাদেরকে ব্যথিত করতে না পারার প্রতিযোগিতা মানুষের রাস্তা থেকে ছিটকে ফেলছে! এখানে এখন পদ-পদবি, বিত্ত-প্রতিপত্তি দেখে সুখ ও শোকের পারদওঠনামা করে।

তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমাতে এবং প্রতিবেশিরবিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে বৃহত্তর রাজনৈতিক দল ও শক্তি বিএনপির তরফে যে উদ্যোগ নিয়েছে তাতেও রাজনীতির কালোর কদর্যতা খুঁজে সমর্থন ও চুপথাকা ভাগাভাগি করে ফেলেছি! অথচ সমগ্র বাংলাদেশীমনোভাবাপন্নদেরমোটকথা মানুষদের এই দাবিতে সোচ্চার হওয়া সময়ের দাবি। মিডিয়ায় এসব নিয়ে কপচানো নাই! কোথায় রঙ্গ হচ্ছে, কে ঢঙ দেখাচ্ছে ক্যামেরা-বুমসেদিকেই ছুটছে! ওসবেরটিআরপিবেশি! ভিউ মানেই যেখানে ব্যবসা সেখানে রঙ-তামাশার গ্রাহক বেশি। বিবেকের জানাযা হয়ে গেছে কিনা- কেউ খোঁজ নিয়ে জানালে ভালো হয়!

রিপন মিয়ার সংসার, তনির বিয়ে- এসবে জাতির লাভ-ক্ষতি কী? ফেসবুকসেলিব্রেটিকে যারা দ্বীনেরদাঈ মনে করে তারা আলেমের সংজ্ঞাই জানে না। ধর্ম জানার জন্য বোধ বিবেক খাটাতে হয়। কাজেই ত্বহার পরকীয়া, সাবিকুন্নাহারের মাইর খাওয়া- এসব সংবাদে ব্যথিত হওয়া এবং বিশ্বাস ভাঙা- এসব আমাদের মূর্খামির খেসারত। ওদের জীবন নিয়ে এত চর্চার দরকারটাই বা কী! কোথায় আবেগী হওয়া দরকার, আর কোথায় অপশক্তির চোখে চোখ রাখা দরকার- সেই বোধ এই জনতার কয় শতাংশের আছে? পাঁচশ টাকায় যারা পাঁচ বছর বিক্রি করে দেয় তারা না বোঝে ব্যক্তিত্ব আর না জানে গণতন্ত্র! রিলস আর শর্টস যাদের জীবন ও জীবিকার মাধ্যম, শরীর আর সঙ্গী-সাথীর সাথের গোপনীয়তা বিক্রি করে যারা ডলার কামানোর স্বপ্নে বিভোর তারা আধুনিক ভিক্ষুক- বুঝি তো এসব?

কেক নিয়ে কী কাণ্ডটাই না করলোঢাকাবাসী! দেশবাসী তা দেখে পাছার কাপড় তুলে নাক-চোখ ঢাকার মতো অবস্থা! আমরা পারিও বটে! খাটের খবর হাটে বিক্রি করতে আমাদের বিবেক বাঁধা দেয় না! অথচ পরীক্ষার ফলাফল যে চিত্র অঙ্কিত করেছে তাকে অনেকেই শিক্ষাখাতেরধ্বস বলে হালকা করে বিনোদনের হাওয়া দিতে চাচ্ছেন! বাস্তবতা তো মানতেই হবে! গত দুই দশকের সাথে তুল্য করলে শিক্ষার মান বিপর্যয় হয়নি বরং বিগত অনেক দিনে শিক্ষায় যে কোনো মানই ছিল না তা ফুটে উঠেছে! গত দুই পাবলিক পরীক্ষার ফলাফলে সে চিত্র পষ্ট হয়েছে।

যারা হারিয়ে যাচ্ছে ওরাও আমাদের সন্তান! বিপথে যে তরুণ-তরুণী চলছে ওরাও এই দেশের আগামী! শঙ্কা জাগে না? ফেসবুকটিকটকেরসেলিব্রিটি হতে যারা হুঁশ হারিয়ে নেশাগ্রস্তওদেরকেও এই সমাজ ও রাষ্ট্রের বহন করতে হবে। কাজেই প্রতিষেধক প্রদান করা শুরু হওয়া উচিত। ধ্বংসের ভয়াল গ্রাস থেকে যে সমাজকে মিডিয়া বাঁচাতে পারে তাদের অনেকেই বিবেকে ক্যান্সারে আক্রান্ত। হিরোআলমেরকর্মকাণ্ডকে যারা হিরোগিরি বলে প্রচার করে, নেতিবাচকতাকেপূঁজি করে যারা ব্যবসা করে এবং যারা সাধারণদের আবেগকে কেন্দ্র করে খেলা করে তাদের বদ মতলব আছে!

আমাদের যাত্রাপথ গন্তব্য হারা। কী করছি, কেন করছি তা জানিও না বোধহয়! মনিটাইজেশন মানুষকে জন্তুজানোয়ারের পর্যায়ে নিয়ে গেছে। ভাইরালের লোভে বিকৃত হচ্ছে ব্যক্তিত্ব। সহমর্মিতা ও সহযোগিতার যেটুকু অবশিষ্ট আছে তাও লোক দেখানো। মানুষের মারামারি, সহিংসতা, খুন-জখম এখন উপভোগ্যের পর্যায়! গুজব ও মিথ্যাচার জাতীয় তথ্যে পরিনত হচ্ছে! সত্যের প্রচার ও প্রসারে শয়তান লাগাম টেনে রেখেছে। যত কু- তাই এখন বাজারে হরদম চলছে।

মুক্তি না পেলে ধ্বংস অনিবার্য। সেই ধ্বংস প্রতিবেশীর দুয়ারে দাঁড়ানো মানে আমার ঠিকানাও তার পকেটে!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com