বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গাইবান্ধার তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২১৯ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল ।- ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলে। এর প্রাথমিক বেসকারি ফলাফলে গাইবান্ধা সদর উপজেলায় দোয়াত-কলম প্রতীকে আমিনুর জামান রিংকু ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে ইস্তেকুর রহমান সরকার পেয়েছেন ৪৮ হাজর ৯৪৪ ভোট।
এছাড়া পলাশবাড়ী উপজেলায় মোটরসাইকেল প্রতীকে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ- ১৯ হাজার ৫৯৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকে তৌহিদুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
​অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে শাকিল আকন্দ বুলবুল- ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে আব্দুল লতিফ প্রধান পেয়েছেন- ৮২ হাজার ৪৫ ভোট।
এ বিষয়ে গাইবান্ধা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, আবাধ সুষ্ঠু ও শান্তির্পণূ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com