বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জনগণের শক্তি-মনোবল বিএনপির প্রেরণার উৎস- সাদিক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল বজ্রকথা প্রতিনিধি।- জনগণ বিএনপির পক্ষে আছে। তাদের শক্তি ও মনোবল বিএনপির প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাদুল্লাপুর শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গত বছরের ৫ আগস্টের পর ঘাপটি মেরে অনেকে ষড়যন্ত্র করছে। এই সাদুল্লাপুরে আমাদের নেতাকর্মীদের পিটিয়ে আহত করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপনসহ অনেকে।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com