বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে রংপুরের  ইয়াসির-লেবু-রাজ্জাক, নাজিম

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে নতুন করে স্থান পেয়েছে রংপুরের চার নেতা।

নতুন করে দায়িত্বপ্রাপ্তরা এর আগে রংপুর মহানগর ও জেলার দায়িত্বশীল পদে ছিলেন।

গত বৃহস্পতিবার গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) রংপুরের চার নেতাকে এই দায়িত্ব প্রদান করেন।
তারা হলেন, প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে এসএম ইয়াসির। তিনি মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ছিলেন। জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাককে যুগ্ম মহাসচিব, জেলার যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জেলা যুব সংহতির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য হাসানুজ্জামান নাজিমকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়।
গণমাধ্যামে পাঠানো চিঠিতে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভ‚মিকা রাখবেন নতুন দায়িত্বপ্রাপ্তরা এমনটাই জানানো হয়।
এদিকে রংপুরের চার নেতাকে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্ব দেয়ায় মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com