বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘ভঙ্গুর অর্থনীতি থেকে উন্নয়নের অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জাতীয় শিক্ষাধারার সদস্য ইভা আক্তার, আঁখিনূর টুম্পা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’ ভুলে গেলে চলবে না, নিজেদের সবটুকু সামর্থ দিয়ে উপদেষ্টাদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজী,  দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে করে রাজনীতির নামে অপরাজনীতি বন্ধের পাশাপাশি সবরকমের খুন-গুম-অপরাধ থেকে মুক্তি পায় বাংলাদেশের সাধারণ মানুষ। সেই সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা থেকে সরে এসে দেশে সম্প্রীতির সমাজ নির্মাণেরও আহবান জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com