বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তন অনেকটা রুটিন ওয়ার্কের মত : রাঙ্গা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৯৪১ বার পঠিত
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
তিনি বলেছেন, ‘বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতো নয়। আমরা আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি, তার ব্যাপক পরিবর্তন এসেছে। এ কারণে জনগণ এখন ভালো সেবা পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও অনেকজন বদলি হয়েছে।’

বুধবার (২৯ জুলাই)  বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয় সভায় যোগদান শেষে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব পদ থেকে সরানো প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘মহাসচিব পরিবর্তন করার একক ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যান রাখেন। এটা আমাদের দলে মাঝে মাঝে হয়, অনেকটা রুটিন ওয়ার্কের মত। গঠনতন্ত্রের ২০ ধারা মোতাবেক চেয়ারম্যান এটি করতে পারেন।’

তিনি বলেন, ‌’মহাসচিব পদ থেকে সরানোয় পরিবহন সেক্টরসহ অন্যান্য দিকে সময় দিতে পারছি। এটি আমার জন্য ভালো হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন- রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু, হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক খতিবার রহমান, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, জেলা যুবসংহতির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com