বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দাওয়াতুল ইসলাম নুরানী হাফেজিয়া মাদ্রসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৬ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- ২৪ ডিসেম্বর শুক্রবার লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নে “ওকড়াবাড়ি আটবিল দর্পনস্কর দাওয়াতুল ইসলাম নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং’’ এর উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ নারী উন্নয়ন ফেরামের সাধারণ সম্পাদক আক্তার বানু লিপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক,প্রকাশক ও দক্ষিণ এশিয়ার সাহিত্য- সংস্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” এর জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা।
হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম রানা এর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মশিউর রহমান রতন এর পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংগঠন লালমনিরহাট,বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আবু তাহের,সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কাশেম খন্দকার, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ সেরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম (সরকারী কর্মকর্তা),সহকারীভুমি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ফয়জুল, মোঃ মোস্তাফিজুর রহমান স্বপন, প্রফেসার নুরনবী সরকার (নয়ন) বড়বাড়ী কলেজ, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান চপল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উক্ত মাদ্রসার পরিচালক/ মোহতামিম মাওঃ মোঃ ইসমাইল হোসেন সিরাজী। বক্তগণ মদ্রাসা ও লিল্লাহ বোর্ডি এর উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মাদ্রসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন করেন আক্তার বানু লিপি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com