মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

দেশের মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই- জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৬ আগষ্ট এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। তিনি বলেছেন, প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

জি এম কাদের আরও বলেছেন, এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতিমধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশির ভাগ হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত এলাকায় সংক্রামক করোনা চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। জাপা চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবিলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।আমাদেরও এই পদক্ষেপ নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com