বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার,কৃষি কর্মকর্তা সাজেদুর রহমানসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলার মোট ১,৮১০ জন কৃষকের মাঝে সরিষা,সূর্যমুখী, গম ও পেঁয়াজসহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি কৃষককে ১০ থেকে ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন জানান, কৃষকদের মধ্যে এই সহায়তা প্রদান সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভর কৃষি ব্যবস্থার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com