বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জের ধর্মদাসপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা আহত-৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বজ্রকথা  সংবাদপত্র  থেকে  নিজস্ব প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর (উচাপড়া) গ্রামে ৪ এপ্রিল/২৪খ্রি: শনিবার বিকেলে পূর্বত্রুতার জেরে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

অভিযোগ থেকে জানান গেছে, হামলাকারীরা   বিকেল ৪টার দিকে পরিকল্পিত ভাবে   লোহার রড় ,বাঁশের লাঠি, দা-সহ  ওই গ্রামের আতোয়ার রহমানের বাড়ীতে প্রবেশ করে তার ভাই, মা, ভাই বউসহ লোকজনদের  এলোপাথারী ভাবে মার ডাং করে এবং ঘরে প্রবেশ করে  নগত টাকা ও কিছু মালামাল নিয়ে যায় । এদিন হামলাকারীদের হাতে  নারী পুরুষসহ ৫জন আহত হয়েছে।আহতদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন,আলতাব হোসেন (৪৫) আতোয়ার রহমান (৩৩) উভয়ের পিতা আঃ ছাত্তার,রতনা বেগম (২৭) স্বামি আতোয়ার রহমান, পিছতারা (৩৮) স্বামি আলতাব, রাহেলা বেগম (৬০) স্বামি আব্দুস ছাত্তার । আহতদের মধ্যে এক নারী গর্ভবতি।

আহতদের সাথে কথা হলে তারা জানান,একই এলাকার প্রতিপক্ষ   সাজু মিয়া (৪২) পিতা মৃত জসিম উদ্দিন সাং ষোলঘরিয় ,শরিয়ত, ফুল মিয়া, রুহুল (চোরা),মন্নান, মিজানুর, তা‌জিরুল গংদের সাথে নদী থেকে বালু উত্তোলন ও জমি জমা নিয়ে চরম বিরোধ চলমান আছে।এরই সুত্র ধরে ঘটনার দিন শনিবার ওই ব্যক্তিরা হঠাৎ বাড়িতে প্রবেশ করে এলোপাথাড়ী ভাবে মার ডাং শুরু করে।  অবস্থা বেগতিক দেখে তারা  এদিকে সেদিক দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান। ওই সুযোগে হামলাকারীরা  ঘরের ভিতর প্রবেশ করে টাকা এবং কিছু মালামাল নিয়ে যায়।  এ সময় তাদের চিৎকারে  গ্রামবাসী এগিয়ে এলে তারা বাড়িতে প্রবেশ করেন এবং গ্রামবাসীর সহযোগীতায় হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন এবং ভর্তি হন। আহত আতোয়ার রহমানে রংপুর রচিমে ভর্তি আছেন।

ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ আছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com