বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে প্রায় ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত
পীরগঞ্জ থেকে বজ্রকথা প্রতিনিধি  পীরগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ। তিনি সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। আলোচনা সভায় আসন্ন আমন মৌসুম উপলক্ষে বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজতলা প্রস্তুত, উন্নত জাতের ধানের চারা উৎপাদন, সুষম সার ব্যবহারের গুরুত্ব এবং আধুনিক পদ্ধতিতে ধান রোপণের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তথ্যসূত্রে জানা যায়, উপজেলার ৪ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। সরকারের এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটুসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, কৃষক ও কৃষাণীরা।
বক্তারা বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। উন্নত প্রযুক্তির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ, কৃষি উপকরণে ভর্তুকি, গবেষণা কার্যক্রম এবং কৃষকবান্ধব বিভিন্ন প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ উদ্বোধন  করা হয়। উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com