বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পৌর বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৭৮ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদের নেতৃত্বে পীরগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবু। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, পীরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুজ্জামান খোকন, সদস্য সচিব সুমন মিয়া, প্রস্তাবিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম (স্বাধীন), ছাত্রদলের আহবায়ক আ: রহিম, সদস্য সচিব মাহামুদুল হৃদয়সহ আরও অনেকে। দলীয় সুত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডে ক্ষ‌তিগ্রস্থ পরিবারের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com