বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বেড়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কর্মকর্তা যোগদানের পর সেবার মান যেমন খানিকটা বেড়েছে তেমনি রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা এর সাথে কথা হলে তিনি   দাবী করেন, আগের যে কোন সময়ের চেয়ে সেবার মান  অনেকটাই বেড়েছে। সেই সাথে তিনি জানান, রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

ডাঃ মাসুদ রানা বজ্রকথা কে জানিয়েছেন, তিনি ১৬-০১-২৫ তারিখে পীরগঞ্জে যোগদান করেছেন। তিনি জানান পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এখন গড়ে প্রতিদিন  ৭০০রোগী চিকিৎসা সেবা গ্রহন করছেন। তাদের মধ্যে মা ও শিশুর সংখ্যা বেশি। তিনি জানিয়েছেন, ৫০ শয্যার হাসপাতাল হলেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে ১০০জন ভর্তি রোগী থাকে। ডাঃ মাসুদ রানা মনে করেন, আয়োতনের দিক থেকে অনেক বড় উপজেলা পীরগঞ্জ; তাই এখানে রোগী চাপ রয়েছে, সে কারণে ঔষধের সরবরাহ বৃদ্ধিসহ  হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নিত করা দরকার।

তিনি আরো জানিয়েছেন, ওটি চালু করা হয়েছে, তাতে নরমাল ডেলিভেরিসহ অপারেশর করাও হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, জনবল সংকট  থাকায় পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করা যাচ্ছে না। ঝাড়ুদার, সুইপার না থাকায় সমস্যা হচ্ছে।

ডাঃ মাসুদ আরো জানান,তেলের বরাদ্দ কম থাকায় যান বাহন সচল রাখা কঠিন হয়ে  পড়েছে। এস্বুলেন্স সচল রাখতে গিয়ে তেলের পাম্পে বাকী পড়েছে ৯ লাখ টাকা। তার গাড়ীর ড্রাইভার এক বছর থেকে বেতন পাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাসুদ রানা মনে করেন, পীরগঞ্জে মহিলা ডাক্তারের চেয়ে পুরুষ ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com