বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রাণি হত্যা বন্ধ হওয়া দরকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।- প্রতিটি প্রাণির বেঁচে থাকার, স্বাধীন ভাবে বিচরণ করার,খাদ্য সংগ্রহ করার অধীকার রয়েছে।যেমন অধীকার রয়েছে মানুষের, তেমনি এ পৃথিবীর সর্বত্র সকল প্রাণির অধীকার স্বীকৃত। সবাই জানে, আমরা মানুষ উন্মুক্তস্থানে বসবাস করি, অপরদিকে ভয়ঙ্কর অজগর, বিষাক্ত সাপ,বাঘ, ভাল্লুক, শেয়াল, বাদর এদের আবাসস্থল বন জঙ্গল।কুমির, তিমি,হাঙ্গর, কাচিমসহ সকল প্রকার মাছ , কাঁকড়া, ব্যাঙ এরা বাস করবে জলে। সকল প্রকার পাখির আবাস হবে বৃক্ষে। কিন্তু দেখা যাচ্ছে, মানুষ শুধু নিজের কথা ভাবচ্ছে , অন্যান্য প্রাণিদের কথা ভাবচ্ছেনা! লক্ষ্য করা গেছে, পাখি শিকার করা হচ্ছে। নিরিহ প্রাণিরা দিনের আলোতে বের হলেই কিছু মানুষ তাদের ধাওয়া করে পেটাচ্ছে, হত্যা করছে। অথচ আইন রয়েছে বন্যপ্রাণি পাখি হত্যা করা দন্ডনীয় অপরাধ। এখন প্রশ্ন, আইন করে কী লাভটা হলো? ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রাণি হত্যা বেড়েগেছে। কিছু যুবক প্রাণিদের আহত করে মজা দেখছে, কেউ কেউ ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় ছাড়ছে। আবার কেউ কেউ প্রাণি হত্যা করে গাছে ঝুলিয়ে সেলফি তুলছে, ফেসবুকের পাতায় ছেড়ে বীর সাজার চেষ্টা করছে। পর্যবেক্ষক মহল মনে করে প্রাণি হত্যা বন্ধ হওয়া দরকার। যারা প্রাণি হত্যা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার। অভিজ্ঞমহলের মতে প্রাণি হত্যা বন্ধ করতে চাইলে, হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com