বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ইফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বার পঠিত

পীরগঞ্জ (পৌর) প্রতিনিধি।- বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি এরশাদুন্নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মনজুর হোসেন খাজা, রেইনবো ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম। শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হক, আজহার আলী, জীবন চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সোহেলী চৌধুরী ও সানজিদা পারভিন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন পীরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ লুৎফর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com