মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বাজিতপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই কাউন্সিলর নির্বাচিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯২ বার পঠিত

কটিয়াদী প্রতিনিধি ।- কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার কোনো প্রতিদ্বন্দি না থাকায় একজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তারা হলেন ৫ নম্বর ওয়ার্ড থেকে কামাল খান এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সেলিনা আক্তার খানম। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বাজিতপুরের ইউএনও দীপ্তিময়ী জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৭ জানুয়ারি পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে কামাল খান এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সেলিনা আক্তার খানম ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। জানা গেছে, কামাল খান ও সেলিনা আক্তার খানম এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন। ফলে বাজিতপুর পৌরসভা নির্বাচনে বর্তমানে মেয়র পদে তিনজন, আটটি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১ জন এবং দুটি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে আটজন ভোটযুদ্ধে রয়েছেন। বাজিতপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com