বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুরে প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল’র শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৮৬ বার পঠিত
  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুরে বিপিএল কমিটির আয়োজনে বিরামপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল/২৩  এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ই জুলাই) সকাল ১১টায় বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানের সভাপতিত্বে প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল ২০২৩ সিজন-৭ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর পৌর মেয়র  অধ্যক্ষ মো: আক্কাস আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ  অদ্বৈত্য কুমার কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল, পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ক্রিকেট খেলার পবন কুন্ডু স্মৃতি সংঘ ও ভিক্টর স্পোর্টিং ক্লাব ইসলামপাড়া বিরামপুর দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।এতে ভিক্টর স্পোর্টিং ক্লাব ইসলামপাড়া পবন কুন্ডু স্মৃতি সংঘকে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন বিরামপুরের সাবেক ফুটবলার আসাদুজ্জামান আসাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com