বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।-  নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে, উপজেলা এবং পৌর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টায় দিনাজপুর জেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  সকল নেতাকর্মী মিলিত হয়ে রেলী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, পৌর বিএনপি’র নির্বাহী সদস্য ওয়াহেদুজ্জামান জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের, সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতাসহ উপজেলার ৭ ইউনিয়ন এবং পৌরসভার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া চেয়ে আগামী নির্বাচন নিয়ে যারা অপপ্রচার ও বানচালের চেষ্টা করছে তাদের সাবধান হওয়ার কথা বলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com