শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

বৃহত্তর দিনাজপুর জেলার উত্তরের সুন্দরবন ঐতিহাসিক সিংড়া ফরেস্ট

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ১২৭০ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি ।- হাজারো ব্যস্ততা? কাজের চাপ? হঠাৎ মিলল একটুখানি অবসর। ভাবছেন কোথায় যাবেন? ভাবতে ভাবতে সময় শেষ করতে হবে না। প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবসহ ঘুরে আসতে পারেন সিংড়া ফরেস্টে। বনের ভেতরে এলোমেলো পথে খুঁজে পাবেন অপরূপ সুন্দর নিরিবিলি পরিবেশ। শাল-সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছগাছালির সমন্বয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সিংড়া বন। শ্রাবণের বৃষ্টিতে স্নান সেরে শরতের আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে গাছপালা। সূর্যের আলো ঠিকরে পড়ছে তাদের গায়ে। সুনসান নীরবতা যেন এক টুকরা সুন্দরবন। বলছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে অবস্থিত সিংড়া ফরেস্টের কথা। স্থানীয়ভাবে এই বন সিংড়া শালবন নামে পরিচিত। জেলা শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। ঢাকা-পঞ্চগড় মহাসড়ক থেকে নেমে মাত্র দুই কিলোমিটার উত্তরে পিচঢালা পথ আপনাকে নিয়ে যাবে সিংড়া বনের ভেতরে। বনে ঢোকার মুখেই পাবেন সরকারি রেস্টহাউস। কিছুক্ষণ বিশ্রাম। তারপর ঘুরে ঘুরে দেখা। দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী ৮৫৯ দশমিক ৯৩ একর জমির ওপরে অবস্থান করছে এই সিংড়া শালবন। ১৮৮৫ সালে এই বনকে অধিভুক্ত করা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে বন বিভাগের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করা হয়। তারও পরে প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন, বন্য প্রাণী সংরক্ষণ এবং পর্যটন সুবিধার উন্নয়নের জন্য ২০১০ সালের অক্টোবর মাসে বন বিভাগ এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এই বনে মূলত পাতাঝরা শালবৃক্ষের আধিক্য দেখা যায়। কিন্তু শাল ছাড়াও এখানে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজিরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বয়রা, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ ও লতাগুল্ম। টগর, জুঁই, বনবেলি, হৈমন্তী ফুলেরও দেখা মিলবে সিংড়া শালবনে। ভেষজ উদ্ভিদের মধ্যে রয়েছে শতমূল, অনন্তমূল, গুলঞ্চ, যষ্টিমধু, আকন্দ, মাছ আলু। তবে ইতিমধ্যে দর্শনার্থীদের কৌতূহল বাড়িয়েছে গিলা লতা নামক লম্বা এক উদ্ভিদ। পুরো বনের মধ্যে এই গিলা লতা দেখে টারজানের কথা মনে পড়েনি এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর। পাটের দড়ির মতো ঝুলে থাকে গিলা লতা। স¤প্রতি এই গাছে ঝুলতে দেখা যায় হাইব্রিড শিমের মতো লম্বা লম্বা ফল। বন বিভাগ ইতিমধ্যে গাছটির চারপাশে প্রায় এক কাঠা জমিজুড়ে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। গহিন বনের পথ মাড়িয়ে তবু দর্শক একবার দেখার জন্য প্রতিনিয়তই ভিড় করছে গিলা লতার গোড়ায়। উইয়ের ঢিবির কথা কে না জানে। কিন্তু দেখেছে কজন। সিংড়া শালবনের মধ্যে দেখা মিলবে হাজার হাজার উইয়ের ঢিবি। একেকটির উচ্চতা ছয় থেকে সাত ফুট পর্যন্ত। দূর থেকে দেখে মনে হবে ঝড়ে ভেঙে পড়া কোনো গাছের গোড়া। কাছে গেলেই রহস্য উন্মোচিত হবে, দেখা যাবে এটি নিখুঁতভাবে বানানো উইয়ের বাসা। বনে ঢুকলেই শোনা যাবে পাখির কিচিরমিচির শব্দ। যেন পাখিদের হাট বসেছে। আছে তিলা ঘুঘু, রাজঘুঘু, কাঠঠোকরা, বুলবুলি, হাঁড়িচাচা পাখি। রয়েছে প্রকৃতির ঝাড়ুদার হিসেবে খ্যাত শকুন পাখি। শীতপ্রধান এলাকা থেকে আসা এসব শকুনের জন্য বন বিভাগ বাঁশ দিয়ে একটি ঘর নির্মাণ করেছে। বিপদগ্রস্ত শকুনদের সেখানে পুনর্বাসনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শকুনগুলোকে আবার অবমুক্ত করা হয়। পাখি ছাড়াও এখানে দেখা মেলে খরগোশ, শিয়াল, সাপ, বেজিসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর। তবে স্থানীয় মোহন্ত চন্দ্র রায় (৬৫) জানান, বাপ-দাদার মুখে তাঁরা এই বনে নীলগাই, বাঘ, হরিণ থাকার কথা শুনেছেন। এখন আর সেগুলো এই বনে নেই। সিংড়া বনের সৌন্দর্য শতগুণে বাড়িয়ে দিয়েছে বনের ভেতর দিয়ে বয়ে চলা নর্ত নদ। ঠাকুরগাঁও জেলার টাঙ্গন নদ থেকে উৎপত্তি লাভ করে সিংড়া বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বীরগঞ্জের ঢেপা নদীতে গিয়ে মিশেছে নর্ত নদ। শুকনা মৌসুমে তেমন পানি না থাকলেও ভরা বর্ষায় নদটি যেন খুঁজে পায় তার নতুন যৌবন। বনের অন্য প্রান্তে যেতে সেই নর্ত নদের ওপরে চোখে পড়বে ছোট একখানা সেতু। সেতুর ওপরে দাঁড়ালে নদের স্বচ্ছ পানি দেখে মুগ্ধ হয়ে যেতে হবে। বনের ভেতর দিয়ে প্রবাহিত মূল রাস্তার প্রায় শেষ প্রান্তে দেখা মিলবে ছোট ছোট মাটির ঘর। জগতের সব ভয়ভীতি উপেক্ষা করে ৬০-৭০টি আদিবাসী পরিবার বসবাস করছে এখানে। বেশির ভাগই সাঁওতাল। বনের গাছপালা, লতাগুল্ম আর শিয়াল, বেজির সঙ্গে যেন তাদের গভীর মিতালি। এখনো সিংড়া বন থেকে বেশ কিছু খাদ্য উপাদান তারা সংগ্রহ করে। বন বিভাগ ইতিমধ্যে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করেছে সেখানে। সেই কমিটিতে আদিবাসীদের নিয়ে নয়টি বন রক্ষা কমিটি গঠন করা হয়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই শালবন ইতিমধ্যে একটি বনভোজন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। সিংড়া শালবনের বিট কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, শীত ও বর্ষাদুই মৌসুমেই দর্শনার্থীরা আসে এখানে। বিশ্রামের জন্য রয়েছে রেস্টহাউস, বনভোজনের রান্নাবান্না করার জন্য রয়েছে আলাদা শেড। আর রয়েছে ছোটদের খেলার সরঞ্জাম। সারি সারি আকাশছোঁয়া দীর্ঘকায় শাল, সেগুন আর লতাগুল্ম, শান্ত শীতল সবুজাভ প্রকৃতি যখন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, তখন আর দেরি কেন? ঢাকা থেকে বিমানযোগে সরাসরি সৈয়দপুর। সেখান থেকে বাস কিংবা মাইক্রোবাসযোগে সোজা সিংড়া ফরেস্ট। এ ছাড়া ঢাকা থেকে রয়েছে এসি/নন-এসি বাস সার্ভিস। সরাসরি বীরগঞ্জ শহরে বাস থেকে নেমে বনে যাওয়া যাবে। এ ছাড়া ট্রেনেও যেতে পারেন। সে ক্ষেত্রে সৈয়দপুর অথবা দিনাজপুরে নেমে তারপর বাসে বা ভাড়ার গাড়িতে সিংড়া ফরেস্টে যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com