মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের তত্ত্বাবধানে  বর্তমানে চিকিৎসা চলছে। সূত্র জানিয়েছে, বেগম জিয়ার হালকা জ্বর ও কাশি আছে। তবে সহনীয় মাত্রায়। বাড়তি সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে গুলশানের আশপাশের এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউসহ একটি কেবিন বুকিং দিয়েও রাখা হয়েছে।চিকিৎসা টিমের একজন বলেছেন, ‘করোনা একটি জটিল রোগ। এ ছাড়া ম্যাডামেরও বয়স হয়েছে। তাঁর আরও বেশ কিছু জটিল রোগ আছে। এটাই ভয়ের কারণ।যে কোনো সময় অবস্থার অবনতি হলে যেন মুহূর্তেই হাসপাতালে নেওয়া যায় সে জন্যই কেবিন খালি রাখা হয়েছে।’ এদিকে ১১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় দলের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বেগম জিয়ার করোনার তথ্য প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন,‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। আইসিডিডিআরবিতে করা হয়েছে তাঁর নমুনা পরীক্ষা। আমরা জানতে পেরেছি, সেই টেস্ট রিপোর্টটা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।’ উল্লেখ্য, বেগম জিয়া শুধু একাই করোনা আক্রান্ত নন, গুলশান এভিনিউয়ে তাঁর ‘ফিরোজা’ বাসভবনের ৯ সদস্যের সবাই করোনায় আক্রান্ত। বাসাটি এখন একটি ‘মিনি হাসপাতালে’ পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com