বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

লাকসামে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭৯১ বার পঠিত
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।- কুমিল্লার লাকসামে মোহাম্মদ হোসেন হত্যা মামলার প্রধান আসামী রাশেদ হোসেনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে লাকসাম থানা পুলিশ নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে। চাঞ্চল্যকর ওই হত্যা মামলার দুই আসামী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, উপজেলার শ্রীয়াং গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৬ জুলাই ভোরে ওই গ্রামের রাশেদ হোসেনসহ ৩০/৩৫জন সন্ত্রাসী প্রতিপক্ষের বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা মানুষের উপর টেটা, বল্লম, চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় মোহাম্মদ হোসেন ঘর থেকে বের হলে সন্ত্রাসী রাশেদ তাকে টেটাবিদ্ধ করে হত্যা করে। ওই হামলায় মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
এ ঘটনায় নিহত মোহাম্মদ উল্লাহর চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হামলাকারীরা ঘটনার পরপরই আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। বুধবার (২২ জুলাই) রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে ওই হত্যা মামলার প্রধান আসামী রাশেদ হোসেন (২০) ও ৬নং আসামী শামীম হোসেন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রাশেদ শ্রীয়াং গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও শামীম একই গ্রামের অহিদুর রহমানের ছেলে।
মামলার বাদি সাইফুল ইসলাম প্রধান আসামী রাশেদ ও অন্য আসামী শামীম গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্রুত অন্য আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন মামলার প্রধান আসামী রাশেদসহ দুইজনকে সোনাইমুড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com