মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শব্দ প্রেমি কবি সাহিত্যিক সংসদ এর উদ্যাগে কবি সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৪৯৬ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- ১২ নভেম্বর/২২খ্রি: শনিবার বেলা ২ ঘটিকার সময় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় শব্দ প্রেমি কবি সাহিত্যিক সংসদ এর উদ্যাগে কবি সমাবেশ , আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃতি  প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ঠ কবি ও শব্দ প্রেমি কবি সাহিত্যিক সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই  অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক ও সাহিত্য অনুরাগী মোঃ ওহাব মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, কবি নাসরিন রেখা, কবি ওয়াসিম আহমেদ শান্ত,  কবি  কোহিনুর আক্তার  তুহিন, কবি  আবুল কাশেম ইয়াসবীর, কবি সুলতান আহমেদ সোনা, কবি সাইফুল ইসলাম, এ্যাড সাইফুল ইসলাম প্রমুখ।

এই অনুষ্ঠানে  রংপুর, দিনাজপুর, গাইবান্ধ অঞ্চলের শতাধীক লেখক, কবি, সাহিত্যিক উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে কবি আব্দুল হাদীর লেখা কবিতার উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা  অংশগ্রহন করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিশিষ্ঠ কবি  বিরোজ কবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com