বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেখ হাসিনার নির্দেশ দেশের এক ইঞ্চি জায়গাও পতিত থাকবেনা -খাদ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৪৮৫ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ -১আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেশকে খাদ্যে সয়ংসম্পন্ন করতে হলে এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা। এক মাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই পারেন এই দেশকে উন্নয়নের কাতারে এগিয়ে নিতে ও দেশের মানুুষকে শান্তিতে রাখতে।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আয়োজিত উপজেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ও সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ সহ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচর্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা: শাপলা খাতুন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার ১১শ’ কৃষকের মাঝে ৫কেজি উপশী জাতের আউশ ধানের বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন। এর পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি প্রদান এবং উপজেলা সদরে আনসার ব্যারাক এর শুভ উদ্বোধন সহ আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মানাধীন বীর নিবাসের কাজ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com