বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে আনন্দমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে শপথ গ্রহন অনুষ্ঠান শুরু করা হয়। সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪টি ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোর্শেদ মঞ্জুর কবির লিটন প্রমূখ। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com